মার্কা- মারা রইস যত- ঈষৎ দুঃখের বোঝার ভার
বইতে যাঁরা পড়েন ভেঙ্গে, বিস্ময়ের নাই অন্ত আর,
তাঁরাই যখন দীন- দরিদ্রে দেখেন দ্বারে পাততে হাত
তাদের তখন চিনতে নারেন মানুষ বলে এই ধরার।
Wednesday, 16 March 2011
রুবাইয়াত- ১১
দুঃখে আমি মগ্ন প্রভু, দুয়ার খোলো করুণার!
আমায় করো তোমার জ্যোতি, অন্তর মোর অন্ধকার।
স্বর্গ যদি অর্জিতে হয় এতই পরিশ্রম করে-
সে ত আমার পারিশ্রমিক, নয় সে দয়ার দান তোমার।

রুবাইয়াত- ১০
তোমার দয়ার পেয়ালা প্রভু উপচে পড়ুক আমার'পর
নিত্য ক্ষুধার অন্ন পেতে না যেন হয় পাততে কর।
তোমার মদে মস্ত করো আমার 'আমি'র পাই সীমা,
দুঃখে যেন শির না দুখায় অতঃপ্র, হে দুঃখহর!

রুবাইয়াত- ৯
যদিও মদ নিষিদ্ধ ভাই, যত পার মদ চালাও,
তিনটি কথা স্মরণ রেখে; কাহার সাথে মদ্য খাও?
মদ- পানের কি যোগ্য তুমি? কি মদই বা করেছ পান?-
জ্ঞান পেকে না ঝুনো হলে মদ খেয়ো না এক ফোঁটাও।

রুবাইয়াত- ৮
অর্থ বিভব যায় উড়ে সব রিক্ত করে মোদের কর,
হৃদপিন্ড ছিঁড়ে মোদের মৃত্যুর নিষ্ঠুর নখর;
মৃত্যু- লোকের চোখ এড়িয়ে ফেরত কেহ আসলনা,
যে সব পথিক গেল সেথায় নিয়ে তাদের খোশ খবর।

রুবাইয়াত- ৬
যোগ্য হাতে জ্ঞানীর কাছে ন্যস্ত কর এই জীবন,
নির্বোধদের কাছ থেকে ভাই থাকবে তফাত দশ যোজন!
জ্ঞানী হাকিম বিষ যদি দেয় বরং তাহাই করবে পান,
সুধাও যদি দেয় আনাড়ি- করবে তাহাই বিসর্জন।

Subscribe to:
Posts (Atom)