ভৈরবী- কার্ফা)
আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।
আমার কিসের শঙ্কা,
কোরান আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।
কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার ধর্ম, হেলাল আমার খুর্শিদ।
'আল্লাহু আকবর' ধ্বনি
আমার জেহাদ- বাণী?
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।
আরব মেসের চীন হিন্দ মুসলিম- জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ এক দিল এক প্রান,
আমীর ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।
-কাজী নজরুল ইসলাম-
Showing posts with label জুলফিকার. Show all posts
Showing posts with label জুলফিকার. Show all posts
Sunday, 29 May 2011
বক্ষে আমার কাবার ছবি
বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।
পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা'র,
প্রেমিক দরবেশ আমায় চিনে
অ-রসিকে কয় বাতুল।।
হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।
আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।
খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।
-কাজী নজরুল ইসলাম-
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।
পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা'র,
প্রেমিক দরবেশ আমায় চিনে
অ-রসিকে কয় বাতুল।।
হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।
আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।
খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।
-কাজী নজরুল ইসলাম-
তুইও ওঠ জেগে
দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দীন ই ইসলামী লাল মশাল।
ওরে বে- খবর, তুইও ওঠ জেগে তুইও তোর প্রান প্রদ্বীপ জ্বাল।।
গাজী মুস্তাফা কামালের সাথে জেগেছে তুর্কী সুর্খ- তাজ,
রেজা পহলবী সাথে জাগিয়াছে বিরান মূলুক ইরানও আজ,
গোলামী বিসরি' জেগেছে মিসরী, জগলুল সাথে প্রান- মাতাল।।
ভুলি গ্লানি' লাজ জেগেছে হেজাজ নেজদ আরবে ইবনে সউদ,
আমানুল্লার পরশে জেগেছে কাবুলে নবীন আল- মাহ্মুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ বন্দী করিম রীফ- কামাল।
জাগে ফয়স্ম ইরাক আজম, জাগে নব হারুন -অল- রশীদ,
জাগে বায়তুল মোকাদ্দস রে, জাগে শাম দেখ টুটিয়া নিঁদ,
জাগো নাকো শুধু হিন্দের দশ কোটি মুসলিম বে- খেয়াল।।
মোরা আসহাব- কাহাফের মত হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদের কেহ ছিল বাদশাহ কোন কালে, তারি করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার কাঁপিবে চরণে টাল- মাটাল।।
(জুলফিকার) -কাজী নজরুল ইসলাম-

শহীদী ইদগাহ
শহীদী ঈদগাহ দেখ আজ জমায়েত ভারি।।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি।।
তুরান ইরান হেজাজ মেসের হিন্দ মরক্কো ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি।।
ছিল বেহুঁশ যারা আঁসু ও আফসোস লঁইয়ে,
চাহে ফেরদৌস তারা জেগেছে নও জোশ ল'ইয়ে।
তুইও আয় এই জমাতে ভুলে যা দুনিয়াদারী।।
ছিল জিন্দানে যারা আজকে তারা জিন্দা হয়ে
ছোটে ময়দানে দারাজ- দিন আজি শমশের লয়ে।
তকদীর বদলেছে আজ উঠিছে তকবির তারি।।

Subscribe to:
Posts (Atom)