যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Wednesday, 16 March 2011

রুবাইয়াত- ৬

যোগ্য হাতে জ্ঞানীর কাছে ন্যস্ত কর এই জীবন,
নির্বোধদের কাছ থেকে ভাই থাকবে তফাত দশ যোজন!
জ্ঞানী হাকিম বিষ যদি দেয় বরং তাহাই করবে পান,
সুধাও যদি দেয় আনাড়ি- করবে তাহাই বিসর্জন।

রুবাইয়াত-৫

দোষ দিও না মদ্যপায়ীর, তোমরা যারা খাওনা মদ;
ভালো করার থাকলে কিছু, মদ খাওয়া মোর হত রদ,
মদ না পিয়েও, হে নীতিবিদ, তোমরা যে- সব কর পাপ,
তাহার কাছে আমরাও শিশু, হই যতই মাতাল- বদ।

রুবাইয়াত-৪

আমার কাছে শোন- উপদেশ- কাউকে কভূ বলিসনে-
মিথ্যা ধরায় কাউকে প্রানের বন্ধু মেনে চলিসনে।
দুঃখ ব্যথায় টলিসনে তুই, খুঁজিসনে তার প্রতিষেধ,
চাসনে ব্যথার সমব্যথী, শির উঁচু রাখ ঢলিসনে।

রুবাইয়াত-৩

রহস্য শোন সেই সে লোকের আত্না যথা বিরাজে,
ওরে মানব। নিখিল সৃষ্টি লুকিয়ে আছে তোর মাঝে।
তুই-ই মানুষ, তুই-ই পশু, দেবতা-দানব স্বর্গদূত,
যখন হতে চাইবি রে যা হতে পারিস তুই তা যে।

রুবাইয়াত-২

প্রভাত হল! শরাব দিয়ে করব সতেজ হৃদয়- পুর,
যশোখ্যাতির ঠুনকো এ কাচ করব ভেঙ্গে চাখনাচুর।
অনেক দিনের সাধ অ আশা এক নিমিষে করব ত্যাগ,
পরব প্রিয়ার বেণী বাঁধন, ধরব বেণুর বিধুর সুর

রুবাইয়াত- ১

ঘুমিয়ে কেন জীবন কাটাস? কইল ঋষি স্বপ্নে মোর,
আনন্দ গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর?
ঘুম মৃত্যুর যময ভ্রাতা, তার সাথে ভাব করিসনে,
ঘুম দিতে ঢের পাবি সময় কররে তর জনম ভোর।

Friday, 27 August 2010

কবির ৩৪তম মৃত্যু বার্ষিকী

আজ ২৭ আগস্ট ২০১০ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী।