যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -

Sunday, 6 June 2010

সংকল্প

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ- যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ- জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে।

কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ
শুনবো আমি, ইঙ্গিতে কোন 'মঙ্গল' হতে আসছে উড়ে।।

কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ- খেলায় ওঠল মাতি।
আয়ার্ল্যান্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরেঃ
তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ গগনে নিভলো গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটেঃ
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ
বিশ্ব- জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।

Tuesday, 1 June 2010

চাঁদ হেরিছে চাঁদ মুখ তার

হুগলী, ফাঙ্গুন ১৩৩১

চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশীতে।
ছুটে তরঙ্গ বাসনা- ভঙ্গ সে অঙ্গ পরশিতে।।

হেরিছে রজনী রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাহাঁ পিউ কাহাঁ ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে।।

না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী- মুকুরে ভিরু ছায়া- তরু কাঁপিয়া।

কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির বিরহিণী রোহিণী ভরণী,
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে।।

নজরুল রচনাবলী- ১ম খন্ড পৃষ্ঠা ১৯৮-১৯৯

Monday, 31 May 2010

ক্ষমা করো হযরত

তোমার বানী কে করিনি গ্রহন
ক্ষমা করো হযরত
ভূলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ
ক্ষমা করো হযরত।
বিলাস বিভব দলিয়াছ পায়
ধুলিসম তুমি প্রভূ
তুমি চাহো নাই আমরা হইব
বাদশাহ, নওয়াব কভু।
এই ধরণীর ধন সম্পদ
সকলের তাহে সম অধিকার,
তুমি বলেছিলে ধরণীতে সবে
সমান পুত্রবৎ
ক্ষমা করো হযরত।

তোমার ধর্মে অবিশ্বাসীদের
তুমি ঘৃনা নাহি করে,
আপন তাদের করিয়াছ সেবা
ঠাই দিয়েছ তুমি ঘরে।

ভিন্ন ধর্মীর পূজা মন্দির
ভাংতে আদেশ দাওনি, হে বীর!
আমরা আজিকে সহ্য করিতে
পারিনা পর মত।
ক্ষমা করো হযরত।

তুমি চাও নাই ধর্মের নামে
গ্লানীকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে
দিয়াছ অমর বানী।

মোরে ভুলে গিয়ে তব উদারতা
শার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশ্ত থেকে ঝরে নাকো আর
তাই তব রহমত।
ক্ষমা কর হযরত।

তোমার বানীকে করিনি গ্রহন
ক্ষমা করো হযরত
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ।
ক্ষমা করো হযরত।

Forgive us, O Prophet!
Translation: Mohammad Omar Farooq

We haven't embraced your message,
Please forgive us, O Prophet!
We have forgotten your ideals
And the path for us that you did set.
Please forgive us, O Prophet!

You trampled like dust
Luxury and wealth, O master!
You never dreamed that
We will be kings or lords of disaster!

In this world's resource and treasure
Everyone has right of due measure;
You proclaimed, on this earth,
Equal son's treatment all will get.
Please forgive us, O Prophet!

In your religion, toward the unbelievers
You did not direct any hate;
You served them as your fellows,
For all of them was open your hospitable gate.

To demolish temples of others anywhere on land,
O valiant, you did not ever command;
Now even difference in opinion from others
We can't bear or tolerate.
Please forgive us, O Prophet!

You did not seek in the name of faith
Meaningless and shameful killing or fight;
You did not place sword in our hand,
Rather gave us guidance, so noble and upright.

Ignoring your tolerance and magnanimity
We have elevated fanaticism to a new nobility;
Is that why, from the heavenly fountain,
Does not flow that mercy, so divine and great?
Please forgive us, O Prophet!

We haven't embraced your message
Please forgive us, O Prophet!
We have forgotten your ideals
And the path for us that you did set.
Please forgive us, O Prophet!

কোরবানী

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
দুর্বল! ভীরু ! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !
ধ্বনি উঠে রণি' দূর বাণীর, -
আজিকার এ খুন কোরবানীর !
দুম্বা-শির রুম্-বাসীর
শহীদের শির সেরা আজি !- রহমান কি রুদ্র নন ?
ব্যাস ! চুপ খামোশ রোদন !
আজ শোর ওঠে জোর "খুন দে, জান দে , শির দে বৎস" শোন !
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
খন্জর মারো গদ্র্দানেই,
পন্জরে আজি দরদ নেই,
মর্দানী'ই পর্দা নেই,
ডরতা নেই আজ খুন্-খারাবীতে রক্ত-লুব্ধ-মন !
খুনে খেলবো খুন-মাতন !
দুনো উনমাদনাতে সত্য মুক্তি আনতে যুঝবো রণ ।
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
চ'ড়েছে খুন আজ খুনিয়ারার
মুসলিমে সারা দুনিয়াটার !
'জুলফেকার' খুলবে তার
দু'ধারী ধার শেরে-খোদার , রক্তে-পূত-বদন !
খুনে আজকে রুধবো মন
ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্ ।
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
আস্তানা সিধা রাস্তা নয়,
'আজাদী মেলে না পস্তানো'য় !
দস্তা নয় সে সস্তা নয় !
হত্যা নয় কি মৃত্যুও ? তবে রক্তে লুব্ধ কোন্_
কাঁদে-শক্তি-দুস্থ শোন_
"এয়্ ইবরাহীম্ আজ কোরবানী কর শ্রেষ্ঠ পুত্র ধন !"
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
এ তো নহে লহু তরবারের
ঘাতক জালিম জোরবারের
কোরবানের জোরজানের
খুন এ যে, এতে গোদ্র্দ ঢের রে, এ ত্যাগে 'বুদ্ধ' মন !
এতে মা রাখে পুত্র পণ !
তাই জননী হাজেরা বেটারে পরা'লো বলির পূত বসন !
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
এই দিনই 'মিনা'-ময়দানে
পুত্র-স্নেহের গর্দানে
ছুড়ি হেনে 'খুন ক্ষরিয়ে নে'
রেখেছে আব্বা ইবরাহীম সে আপনা রুদ্র পণ !
ছি ছি ! কেঁপোনা ক্ষুদ্র মন !
আজ জল্লাদ নয় , প্রহ্লাদ-সম মোল্লা খুন-বদন !
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
দ্যাখ্ কেঁপেছে 'আরশ' আসমানে
মন-খুনী কি রে রাশ মানে ?
ত্রাস প্রাণে ? তবে রাস্তা নে !
প্রলয় বিষাণ 'কিয়ামতে' তবে বাজবে কোন্ বোধন ?
সে কি সৃষ্টি-সংশোধন ?
ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্ !-
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
মুসলিম-রণ-ডঙ্কা সে,
খুন দেখে করে শঙ্কা কে ?
টঙ্কারে অসি ঝঙ্কারে,
ওরে হুঙ্কারে , ভাঙি গড়া ভীম কারা, ল'ড়বো রণ-মরণ !
ঢালে বাজবে ঝন্-ঝনন্ !
ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন !
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !


ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
জোর চাই, আর যাচনা নয়,
কোরবানী-দিন আজ না ওই ?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্র্ধরণ ?
বল্ - "যুঝবো জান ভি পণ !"
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন ।

আশীর্বাদ

আপনার ঘরে আছে যে শত্রু
তারে আগে করো জয়;
ভাঙ্গো সে দেয়াল, প্রদীপের আলো
যাহা আগুলিয়া রয়।

অনাত্নীয়ের আত্নীয় করো,
তোমার বিরাট প্রান
করে না কো যেন কোনোদিন কোনো
মানুষের অসম্মান।

সংস্কারের মিথ্যা বাঁধন
ছিন্ন হউক আগে,
তবে সে তোমার সকল দেউল
রাঙ্গিবে আলোর রাগে।

সর্বহারা

আদি উপসনালয়-
উঠিল আবার নতুন করিয়া- ভুত প্রেত সমুদয়
তিন শত ষাট বিগ্রহ আর আমুর্তি নতুন করি'
বসিল সোনার বেদীতে রে হায় আল্লার ঘর ভরি'।

সহিতে না পারি' এ দৃশ্য, এই স্রষ্টার অপমান,
ধেয়ানে মুক্তি-পথ খোঁজে নবী, কাঁদিয়া ওঠে পরান।
"খদিজারে কন- আল্লাতালার কসম, কা'বার ঐ
"লাৎ""ওজ্জার" করিবনা পূজা, জানিনা আল্লা বই।
নিজ হাতে যারে করিল সৃষ্টি খড় আর মাটি দিয়া
কোন নির্বোধে পূজিবে তাহারে হায় স্রষ্টা বলিয়া।"
সাধবী পতিব্রতা খদিজাও কহেন স্বামীর সনে--
"দূর কর ঐ লাত-মানাতেরে, পূজে যাজা সব -জনে।
তব শুভ-বরে একেশ্বর সে জ্যোতির্ময়ের দিশা।
পাইয়াছি প্রভু, কাটিয়া গিয়াছে আমার আঁধার নিশা।"

ক্রমে ক্রমে সব কোরেশ জানিল; মোহাম্মদ আমীন
করে নাকো পূজা কা'বার ভূতেরে ভাবিয়া তাদেরে হীন।
(অসমাপ্ত "মরু ভাষ্কর")



The Destitute
Original: Sharbohara (from Moru Bhashkar, the poetic biography of the Prophet)
by Kazi Nazrul Islam
Translation: Mohammad Omar Farooq
[9/30/99]

The one who was sent for everyone, in his own case
He was deprived of parental affection, a shelter or a place.

So that he will be in tune with all the souls' pain,
The Ever Mysterious sent to this world this hapless chieftain.

For anyone who is an orphan, miserable, or destitute
He would be on his side with the most loving attitude.

Striking him with pain and suffering, again and again
God sent him to the world arena like a needy: simple and plain.

With the divine vision, to be the guide to light
He came to remove the veil of darkness and plight.

In empathy with the world's countless deprived or orphans
He would soothe and wipe tears - according to the Lord's plans.

God sent His beloved depriving all the love,
The friend of the poor, an orphan himself, appeared from above.

The fatherless child then lost his mother - now more pains to learn,
Ah, the beloved of the Divine! The river of his sorrow turned only into an ocean.

[This is a part of the poet's poetic biography of the Prophet, Moru Bhashkar.]

প্রার্থনা

আমাদের ভালো করো হে ভগবান।
সকলের ভালো করো হে ভগবান।।

আমাদের সব লোকে বাসিবে ভালো।
আমরাও সকলেরে বাসিব ভালো।
রবে না হিংসা দ্বেষ
দেহ ও মনে ক্লেশ,
মাটির পৃথিবী হবে স্বর্গ- সমান-
হে ভগবান।।

জ্ঞানের আলোক দাও হে ভগবান।
বিপুল শক্তি দাও হে ভগবান।।

তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়,
তোমারই শক্তি হবে কর্মে সহায়।
ধর্ম যদি সাথী হয়
রবে না ক দুঃখ ভয়,
বিপদে পড়িলে তুমি করো যেন ত্রান-
হে ভগবান।।

Bless us Oh Lord

Translation: Abu Rushd

Bless us Oh Lord, bless us all.
Let other love us and let us love others.
Let there be no hatred or malice or physical pain or mental agony.
Let the earth be another paradise Oh Lord.
Give us the light of knowledge, give us Herculean strength Oh Lord.
We will explore you in the light of knowledge you have
given, you strength will aid our work.
If righteousness by our companion, al fear and sorrow will end.
But if we fail in any danger save us from it Oh Lord.